লিবিয়া থেকে পথে গ্রীস যাওয়ার পথে সুনামগঞ্জের ৯ জনসহ ২২জন নিহত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

লিবিয়া থেকে পথে গ্রীস যাওয়ার পথে সুনামগঞ্জের ৯ জনসহ ২২জন নিহত

হুমায়ূন কবীর ফরীদি ##

লিবিয়া থেকে বোট যোগে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার সহ নানামুখী সমস্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও দিরাই উপজেলার ৯ জনসহ অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।
বিভিন্ন বিশ্বস্ত সুত্রে জানাযায়, বিগত ২১ মার্চ মোট ৪৫ জন অভিবাসী নিয়ে একটি প্লাস্টিকের বোট লিবিয়া থেকে ইউরোপের গ্রীসের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের মধ্যে ৩৮ জন ছিলেন বাংলাদেশি, আর বাংলাদেশিদের মধ্যে ৩৬ জন সিলেট অঞ্চলের বাসিন্দা।
দুঃখজনকভাবে, এই যাত্রাপথে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে ২২ জন ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। তমধ্যে সিলেট অঞ্চলের ১৮ জন নিহত হয়েছেন। এই ১৮ জনের মধ্যে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার বাউরি গ্রাম নিবাসী মোঃ সুহানূর রহমান (৩২), ইছগাঁও গ্রাম নিবাসী শায়েখ আহমেদ(২৮), কবিরপুর গ্রাম নিবাসী মোঃ নাঈম হাসান(২৭), পাইলগাঁও গ্রাম নিবাসী আমিনুর রহমান(৩৮), পাইলগাও, ইছগাঁও গ্রাম নিবাসী মো: আলি মিয়া(৩৬) ও দিরাই উপজেলার তারাপাশা গ্রাম নিবাসী আবু সাঈদ সরদারের ছেলে নুরুজ্জামান সরদার ময়না (৩০), আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান (২৮), ইসলাম উদ্দিনের ছেলে শাহান মিয়া (২৫) এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮)। এই মর্মান্তিক ঘটনায় নিহতেদের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এই যাত্রায় বেঁচে যাওয়া যাত্রীরা দীর্ঘ দুর্ভোগের পর আজ ২৮ মার্চ গ্রীসে একটি শরণার্থী ক্যাম্পে পৌঁছেছেন। সেখান থেকেই ধীরে ধীরে এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ পাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ