জগন্নাথপুরে ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে মারা-মারিতে কিশোর নিহত

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

জগন্নাথপুরে ৫০ টাকা  পাওনাকে কেন্দ্র করে মারা-মারিতে কিশোর নিহত

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের পল্লীতে টমটম (ইজিবাইক) গাড়ীর চার্জের ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে মারা-মারির ঘটনায় টমটম (ইজিবাইক) গাড়ী চালক এমরান(১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। এ ঘটনায় থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ভবানীপুর গ্রাম নিবাসী আলী হোসেন এর ছেলে টমটম (ইজিবাইক) চালক এমরান হোসেন (১৬) দীর্ঘ প্রায় ৮ বছর ধরে পরিবার সহ একই জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর ঈশানকোণা গ্রাম নিবাসী জোবের মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করে আসার পাশা-পাশি টমটম (ইজিবাইক) গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। বিগত ২৪ শে মার্চ দিবাগত সন্ধ্যা রাত প্রায় ৭ ঘটিকার সময়  সৈয়দপুর ঈশান কোনা রাস্তার পাশে সৈয়দপুর ঈশানকোনা গ্রাম নিবাসী টমটম গ্যারেজ এর মালিক বাদশা মিয়া (৪২) গ্যারেজের সামনে টমটম (ইজিবাইক) গাড়ী চালক এমরান হোসেন এর নিকট টমটম (ইজিবাইক) গাড়ী চার্জের ৫০ টাকা চাইলে এমরান হোসেন (১৬) এই টাকা দিতে না চাওয়াকে কেন্দ্র করে উভয় কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এতে গ্যারেজ মালিক বাদশা মিয়া (৪২) ও তার সহযোগী সৈয়দপুর ঈশান কোনা গ্রাম নিবাসী মৃত আব্দুর রউফ ছেলে টমটম (ইজিবাইক) গাড়ী চালক জাকির হোসেন (৩২) এর লোহার পাইপ এর উপর্যুপরি আঘাতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিক  টমটম (ইজিবাইক) গাড়ী চালক  ইমরান হোসেনের পিতা  আলী হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুতর আহত  টমটম (ইজিবাইক) চালক ইমরান হোসেন(১৬)কে সৈয়দপুর বাজারের সঞ্জয়ের ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। প্রাথমিক চিকিৎসার শেষে ইমরান হোসেন(১৬)কে তাহার ভাড়াটিয়া বাসায় নিয়ে আসিলে রাতে তাহার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে ভিকটিম ও বিবাদী উভয় পক্ষ মিলে  তাহাকে চিকিৎসার জন্য সিলেট শহরের সুবহানীঘাটস্থ প্রাইম মেডিকেল হসপিটালে ভর্তি করেন। টমটম (ইজিবাইক) গাড়ী চালক ইমরান হোসেন (১৬) উক্ত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ শে মার্চ সকাল ৭ ঘটিকায় মৃত্যুবরণ করে। পরিবারের লোকজনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ভিকটিমের লাশ  জগন্নাথপুর থানায় নিয়ে আসেন।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম উক্ত বিষয়ের রহস্য উদঘাটন তৎপরতা সহ মৃতের সুরৎহাল  রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছেন। এই ঘটনায় জড়িত টমটম (ইজিবাইক) গাড়ী চালক জাকির হোসেন (৩২) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । নিহতের পরিবার ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ