যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের মতো সুনামগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চ রোজ  বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভোর ৫টা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া জেলা পরিষদ, আনসার ও ভিডিপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, খাদ্য বিভাগ, জেলা কারাগার, সমাজসেবা অফিস, নির্বাচন অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মৎস্য অফিস, পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা তথ্য অফিস, আইনজীবী সমিতি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা উদীচী, জেলা মহিলা পরিষদ, খেলাঘর আসর ও টিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ