প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
সিলেট থেকে সংবাদদাতাঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা বিএনপি।
২৬ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা বিএনপির অধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়েও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest