প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে সংসদ সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসের সূর্যোদয়ের সাথে বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ, উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন , বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
এ সময় সহকারী পুলিশ সুপার (প্রবি) মো.ইমাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ূম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিম হোসেন, ডা. উজ্জল, ডা. শহিদুল্লাহ কাওসার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মতিন, দীলু মিয়া, সদস্য ফারুক আহমদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর ও দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest