জগন্নাথপুরে গরু চোরকে আটক করে পুলিশে পুলিশে দিলেন জনতা

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

জগন্নাথপুরে গরু চোরকে আটক করে পুলিশে পুলিশে দিলেন জনতা

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে রাতের আধাঁরে ৩ টি গরু ছুরি করে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য গরু চোর আলী হোসেন (৩০) কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন গরুর মালিক মবিন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সুনওয়াখাই গ্রাম নিবাসী যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন আবুল হোসেন আকাশ এর বড় ভাই আব্দুল মবিন প্রতিদিনের মতো গতকাল ২৪ শে মার্চ দিবাগত রাতে গরুকে ঘাস দিয়ে গরু ঘরের দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় দুই ঘটিকার দিকে বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে ঘর থেকে বের হয়ে দেখেন গরু ঘরের দরজা খোলা। তৎক্ষনাৎ গরু ঘরে গিয়ে দেখতে পান প্রায় সাড়ে চার লাখ টাকা সমপরিমাণ মূল্যের তিনটি গরু নাই। সাথে সাথে তিনি আশপাশের লোকজনকে নিয়ে গ্রাম পার্শ্ববর্তী হাওরে থেকে গরু সহ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন এর দক্ষিণ কুর্শি গ্রাম নিবাসী আব্দুল খালিক এর ছেলে আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য  গরু চোর আলী হোসেন (৩০) কে আটক করেন। তখন তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। গরুর মালিক আব্দুল মবিন ও গ্রামের লোকজন এই চোর ও ছুরি হওয়া গরু নিয়ে বাড়ীতে আসেন। এই ঘটনার খবর পেয়ে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছালিক মিয়া ঘটনাস্থলে যান। এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর নির্দেশনায় অত্র থানার এসআই কবির আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। পরে গরু চোর আলী হোসেনকে পুলিশের হাতে তুলে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম ও ৮ নং ওয়ার্ড এর মেম্বার ছালিক মিয়া সহ গ্রামবাসী। এ ব্যাপারে গরুর মালিক আব্দুল মবিন বাদী হয়ে আলী হোসেনকে প্রধান আসামী করে আরও কয়েকজনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ