প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ী হতে বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। এই বিষয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযানিক দল বিগত ২৩ শে মার্চ দিবাগত রাত প্রায় দুই ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীরামসি রসুলপুর গ্রাম নিবাসী আরশদ আলীর ছেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি পিয়ার আলীর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় পিয়ার আলীর বাড়ী থেকে ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মিঃ মিঃ এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ার সহ মোট ১৫টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তবে পিয়ার আলী ঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি সেনাবাহিনী। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ২৫ মার্চ জগন্নাথপুর থানায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করেছে।
এ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest