২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি ও সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন,জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন,জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ,জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম ,সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ