প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল উপ- স্বাস্থ্য কেন্দ্র ২৪ শে মার্চ রোজ মঙ্গলবার বিকালে পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি ও সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, কামারখাল উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল্লাহ্ কায়সার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সদস্য মোঃ হুমায়ুন কবির, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাদিক হোসেন রাজু, আনোয়ারুল হক, উকিল আলী, সামছুল হক, শিবলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, মিড ওয়াইফ সুমা বেগম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সালেহ আহমদ জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক ও সহ-সভাপতি ইমাদ হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest