প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তে ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
২৩ মার্চ সকাল ১১ টায় জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে চুনারুঘাট থানা পুলিশ, বিজিবি ও কারারক্ষীর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষে এসআই সজল কুমার পাল ও ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস অফিসার ডি কুডিয়াওসো, বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার, খোয়াই থানার ওসি কে.ডি সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
জানাযায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকায় আটক হন, ভারতীয় নাগরিক শ্রী অমুল্য বিশ্বাসের ছেল শ্রী অজিৎ বিশ্বাস ও পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। উভয়ের জেলা পশ্চিম ত্রিপুরায়।
পরে বাংলাদেশের হবিগঞ্জ কোর্টের বিচারক তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন। কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পরে তাদেরকে আজ ভারতীয় পুলিশ ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest