প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে পরিস্কার -পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনের এমপি ও সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ২২শে মার্চ রোজ রবিবার সকালে তাঁহার নির্বাচনী এলাকার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বের সীমানা দেওয়ালে লেগে থাকা শেওলা ও দেওয়ালের গায়ে জড়িয়ে থাকা লতাপাতার গাছ পরিষ্কার করে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন। এই পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান অংশ গ্রহন করেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, লুৎফুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, দিলু মিয়া, তখবুর হোসেন, সদস্য ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা নিক্সন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, মঈনুদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, ছাত্রদল নেতা তানবীর আহমদ ও মাহবুব প্রমূখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest