প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সিনিয়র সদস্য ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি’র ১ম যুগ্ম-আহ্বায়ক সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জামাল উদ্দিন আহমেদ।
শোকবার্তায় জামাল উদ্দিন বলেন, গোলাম আহমদ সাবেক মেম্বার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি একজন সমাজসেবক,শিক্ষানুরাগী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তাহার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারিয়েছে।
গোলাম আহমদ সাবেক মেম্বার এর মৃত্যুতে তার এলাকাবাসীর ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
অন্যদিকে সাবেক মেম্বার গোলাম আহমদ মৃত্যুতে পৃথক এক শোক বার্তায় জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আল আমীন গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest