জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ শে মার্চ রোজ শনিবার সকাল ৮ থেকে শুরু হয়ে সকাল ৯ ঘটিকার মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে।এতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি ইরান ও ফিলিস্তিনসহ বিশ্বের যতো প্রান্তে ইহুদি নাচারা কর্তৃক নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের জন্য মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ শেষে জামাতে আগত মুসল্লীরা একে অপরের সাথে কোলাকুলি করার পাশাপাশি কোশল বিনিময় করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ