জগন্নাথপুর উপজেলাবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ এর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

জগন্নাথপুর উপজেলাবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ এর ঈদ শুভেচ্ছা

হুমায়ূন কবীর ফরীদি ##
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জামাল উদ্দিন আহমদ।
শুভেচ্ছা বানীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া গ্রাম নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, এমসি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট শহর ছাত্রদলের সদস্য, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে জগন্নাথপুর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ন আহবায়ক সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমেদ বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক শেষে ২১ শে মার্চ রোজ শনিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান রইলো। সবাইকে আবারো জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ