প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
ধর্মপাশা থেকে সংবাদদাতাঃ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুই গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দশধরি গ্রামে সুরেশ্বর দরবার শরিফের খলিফা মোঃ একলাস মিয়ার বাড়িতে এবং উত্তরপাড়া গ্রামে মোঃ জুলহাস মিয়ার বাড়িতে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে নামাজ আদায় করেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
জানা যায়, সুরেশ্বরী দরবার শরিফের অনুসারী ১২টি গ্রামের ভক্তরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন। এসব গ্রামের মধ্যে রয়েছে—দশধরী, ধর্মপাশা উত্তরপাড়া, সৈয়দপুর, রাধানগর, কান্দাপাড়া, গাছতলা, জামালপুর, রাজনগর, মেউহারী, বাহুটিয়াকান্দা, মগুয়ারচর ও মহদীপুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব এলাকার ভক্তরা একই ধারাবাহিকতায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব জামাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest