প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
শুভেচ্ছা বানীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রাম নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারন সম্পাদক সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার বলেন,আর মাত্র হাতেগোনা এক দিন বাকী। সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক শেষে ২১ শে মার্চ রোজ শনিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান রইলো। সবাইকে আবারো জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest