প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং ৩৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ১৯ শে মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে ফুটপাতের অবৈধ দোকান অপসারণের লক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর পৌর সভার কর্মকর্তা ও জগন্নাথপুর থানার একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে চিলাউড়া পয়েন্ট পর্যন্ত টি এন্ড টি সড়কের দুই পাশের যানজট সৃষ্টিকারী অস্থায়ী অবৈধ ফলের দোকান, সবজির দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। এবং আইন অমান্য করে ফুটপাত দখল করে রাখায় ৯ টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-৪) ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর আওতায় বিভিন্ন মাত্রায় মোট ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মহসিন উদ্দীন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest