প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, দু:স্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার জন্য বরাদ্দকৃত বস্ত্র ও অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর -২০২৬ উপলক্ষে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী হতদরিদ্র মানুষের মাঝে শাড়ী, থ্রী-পিস, হাজী রুমাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ এর লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ই মার্চ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন এর পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু মিয়া,সদস্য ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest