প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা বশির উদ্দিন।
শুভেচ্ছা বানীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাইতুল আবরার জামে মসজিদ নিউইয়ার্ক ব্রঞ্চের ইমাম ও খতিব, বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়ার্ক সিটি শাখার সেক্রেটারি ও কলকলি ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা মাওলানা বশির উদ্দিন বলেন,আর মাত্র হাতেগোনা দুই দিন বাকী। সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক শেষে ২১ শে মার্চ রোজ শনিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান রইলো। সবাইকে আবারো জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest