জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে পৃথক মামলার আসামী মোঃ মোশাহিদ মিয়া (৫৬),মোঃ জালাল উদ্দিন (৩৭), মোঃ আখলাক মিয়া (২৬) ও রাজা মিয়া(৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্ব অত্র থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালাদর, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান, এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ ১৬ মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সূবর্ণকোনা ছাইল্লা গ্রাম নিবাসী মৃত আব্দুর রহিম এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-০৮, তারিখ-১৬/০৩/২৬খ্রিঃ, জিআর-৩৪, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) এর এজাহার নামীয় আসামী মোঃ মোশাহিদ মিয়া (৫৬), রসুলপুর মুকলাবাদ গ্রাম নিবাসী ফজর আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৭), নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত মফিজ আলীর ছেলে মোঃ আখলাক মিয়া (২৬)কে সূর্বণকোনা ছাইল্লা এলাকা হইতে এবং পাইলগাঁও পূর্বপাড়া গ্রাম নিবাসী মৃত হারিছ আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-০৯, তারিখ- ১৭/০৩/২৬ খ্রিঃ, জিআর-৩৫, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) এর এজাহার নামীয় আসামী মোঃ রাজা মিয়া(৪৫)কে পাইলগাঁও এলাকা হইতে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ