জগন্নাথপুরে বাজার মনিটরিংকালে বিভিন্ন দোকানে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

জগন্নাথপুরে বাজার মনিটরিংকালে বিভিন্ন দোকানে ৯০ হাজার টাকা জরিমানা
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে বিভিন্ন দোকান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক জেলা
ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ১৭ মার্চ রোজ মঙ্গলবার দুপুরে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন ও জগন্নাথপুর থানার একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে  ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এই বাজারের মিষ্টি দোকান, কাঁচাবাজার, কাপড়ের দোকান ও মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মেরর কারণে কয়েকটি দোকান হতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় ক‌রেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।
জনস্বার্থে  প্রশাস‌নের পক্ষ থেকে এই ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম ।

এ সংক্রান্ত আরও সংবাদ