প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরবিক্রম দেশের নদী—নালা ও খাল পুনঃখননের কর্মসূচি ঘোষণা করে গিয়েছিলেন। দেশের জনগণের ভোটে নির্বাচিত বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচিকে দেশব্যাপী বাস্তবায়ন করছেন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে একযোগে খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে হরিরামপুর খাল পুনঃখনন শুরু হলো। তিনি বলেন, খাল পুনঃখনন পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা ও বন্যা অনেকাংশে কমবে। এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী। তিনি আরও বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হবে। জেলার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। কীভাবে সুনামগঞ্জে আরও বেশি উন্নয়নমূলক প্রকল্প আনা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। রাস্তাঘাট, স্কুল—কলেজ, স্বাস্থ্যখাতসহ প্রতিটি ক্ষেত্রে ইনশাল্লাহ ব্যাপক উন্নয়ন করা হবে।
১৬ ই মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার হরিরামপুর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে উপরোক্ত কথা গুলো বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest