জগন্নাথপুরে কলাগাছ পড়াকে কেন্দ্র করে হামলায় মহিলা সহ ৫ জন আহত

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

জগন্নাথপুরে কলাগাছ পড়াকে কেন্দ্র করে হামলায় মহিলা সহ ৫ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে ফসলি জমিতে কলাগাছ পড়াকে কেন্দ্র করে হামলায় মহিলা সহ ৫ জন আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত ১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, বিগত ১৩ ই মার্চ দিবাগত গভীর রাতের ঝড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্ব্বপুর (আলী নগর) গ্রাম নিবাসী মোঃ আব্দুল গফুর এর বসত বাড়ীর কলাগাছ বাড়ী পার্শ্ববর্তী একই গ্রাম নিবাসী বাবুল মিয়ার দায়িত্বে থাকা ফসলি জমিতে পড়ে যায়। এই কলাগাছ পড়াকে কেন্দ্র করে ১৪ ই মার্চ দুপুরে বাবুল মিয়া ও বয়োবৃদ্ধ আব্দুল গফুর(৭৫) এর মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে বাবুল মিয়া পক্ষের লোকজন আব্দুল গফুরের উপর হামলা করে। এতে বয়োবৃদ্ধ আব্দুল গফুর, ওয়াব উল্লাহর মেয়ে আলেয়া, আব্দুল গফুরের যুবতি মেয়ে রুবেনা বেগম, জুমা বেগম ও কুশবা বেগম আহত হন। হামলার খবর পেয়ে আশ-পাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তমধ্যে বৃদ্ধ আব্দুল গফুরের আবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জানতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারামারি ব্যাপারে এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ