যুক্তরাজ্য প্রবাসী জুনেদ ও জগন্নাথপুর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

যুক্তরাজ্য  প্রবাসী জুনেদ ও জগন্নাথপুর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

 

হুমায়ূন কবীর ফরীদি##

যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমেদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমেদ  এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর আয়োজনে ১৪ মার্চ রোজ শনিবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামস্থ রসুলপুর মাদ্রাসা মাঠে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান সুফি মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এম এ কাদির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখা যুবদলের সাধারন সম্পাদক শাহীনুর রহমান শাহীন, জগন্নাখপুর উপজেলা ছাত্রদল এর আহবায়ক মামুনুর রশীদ মামুন ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আহমদ মিটু প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ সহাশ্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।

 

এ সংক্রান্ত আরও সংবাদ