প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
তাহিরপুরে রমজান (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রিপন উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ১৩ ই মার্চ বিকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এই উপজেলার গোবিন্দশ্রী গ্রাম নিবাসী আকমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলী রমজান (২৪) কে গ্রেফতার করার পাশা-পাশি গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকল যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest