জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মুক্তাদির

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মুক্তাদির

স্টাফ রিপোর্টারঃ

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কর্মসূচি চালু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ়তার প্রমাণ। তিনি আরও বলেন , ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবেন। এতে পরিবারিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালো বুঝেন। তাই পরিবারের আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দিলে তা পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সঞ্চয়ের সুযোগও বাড়বে।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো প্রণয়ন করা হয়েছে। আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় দিরাইয়ে এই কর্মসূচি উদ্বোধন হয়েছে। এবং বর্তমান মেয়াদের মধ্যেই সেগুলো বাস্তবায়ন করা হবে। এতে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। আজ
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষ করে সিলেট বিভাগে সেচ সুবিধার অভাব ও পানি নিষ্কাশন সমস্যার কারণে কৃষি উৎপাদন তুলনামূলক কম। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের জমি থেকেও অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলো অতিরিক্ত আয়ের সুযোগ পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
১০ ই মার্চ রোজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের অন্ত বীর মুক্তিযোদ্ধা এম. এ. রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, বানিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দীন চৌধুরী, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ ও সংসদ সদস্য কামরুল ইসলাম।
এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
উল্লেখ্য,দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে ৬৯৭ জনকে ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত করা হয়েছে। তমধ্যে ১০ মার্চ ৫১৭ জনের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে জমা হবে বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ