জগন্নাথপুরে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরকে ফুল দিয়ে বরণ করেছেন মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

জগন্নাথপুরে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরকে ফুল দিয়ে বরণ করেছেন মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

হুমায়ূন কবীর ফরীদি##

দিরাইয়ে যাওয়ার পথে জগন্নাথপুরে বানিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে বরন করেছেন, সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী অঙ্গীকার এর অংশ বিশেষ বাস্তবায়নে ঢাকা থেকে সড়ক যাত্রায় সুনামগঞ্জের জগন্নাথপুর হয়ে দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ১০ই মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ সরকারের বানিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে বরন করেছেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসেনর সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ। মন্ত্রীকে ফুল দিয়ে বরন করার পাশা-পাশি মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক দীলু মিয়া, সদস্য ফারুক আহমদ, আছকির আলী সাবেক (চেয়ারম্যান) , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য হুমায়ুন কবির, আবদুল মান্নান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুগ্ম আহবায়ক রাসেল বক্স, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুবদল নেতা আল-আমীন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি কামরুল হাসান লিটন,সালেহ আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব রুয়েল আহমদ নাসিম, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ, কলককলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক,সাধারন সম্পাদক রেজাউল হক ও সহ-সভাপতি ইমাদ উদ্দিন ও যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ