প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
তাহিরপুরে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সিরাজ (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এর নির্দেশনায় ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় অত্র থানার ওসি তদন্ত সুশংকর পাল এর নেতৃত্বে এসআই মোঃ রিপন উদ্দিন একদল পুলিশ ৮ মার্চ দিবাগত রাতে তাহিরপুর উপজেলার লাকমা নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লাকমা পূর্বপাড়া গ্রাম নিবাসী গ্রাম নিবাসী তাজু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সিরাজ মিয়া(৫০)কে ৯ হাজার ২শত টাকা সমপরিমাণ মূল্যের ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে। উক্ত ঘটনায় এসআই মোঃ রিপন উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন ( তাহিরপুর থানার এফআইআর নং-১৫, তারিখ- ০৯ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন)। আটকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৯ মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest