রমজান উপলক্ষে হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

রমজান উপলক্ষে হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক নগদ অর্থ বিতরণ
হুমায়ূন কবীর ফরীদি##
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে জগন্নাথপুরে হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক  হত-দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ  বিতরণ করা হয়েছে  ও দোয়া অনুষ্ঠিত ।
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকান্দী গ্রাম নিবাসী প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) এর বাড়ীতে  “হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্ট” কর্তৃক ৬ ই মার্চ রোজ শুক্রবার বাদ জুম্মা উনার নিজ বাড়ীতে হত-দরিদ্র মানুষকে সহায়তা করার লক্ষে এই সংগঠন এর চেয়ারম্যান নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ এর দিক নির্দেশনায় এই ট্রাস্টের ট্রাস্টি ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম দুই  শতাধিক হতদরিদ্র মানুষ এর মাঝে জনপ্রতি ১হাজার টাকা করে নগদ অর্থ  বিতরণ করেছেন।
বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন, বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতলিব লতিফি।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী জমির আলী, বালিকান্দী গাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল জালালী, বিশিষ্ট মুরব্বী আহমদ আলী, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, আব্দুল মন্নান, শফিকুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, মোঃ আবুল কাশেম, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন মিয়া তোফায়েল আহমেদ ও ইকবাল হোসেন প্রমূখ সহ সুবিধাভোগী জনসাধারণ ।

এ সংক্রান্ত আরও সংবাদ