সব স্তরে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রীর তারেক রহমান

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

সব স্তরে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রীর তারেক রহমান

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ইউএস বি ডেস্কঃ
সরকারের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
৬ মার্চ রোজ শুক্রবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–তে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারের বিষয়টিও তুলে ধরেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলো একসঙ্গে কাজ করবে।
সুত্রঃ ঢাকা পোষ্ট

এ সংক্রান্ত আরও সংবাদ