শ্রীধরপাশায় রমজান উপলক্ষে দেওয়ান মহসিন উদ্দীন এর উদ্যোগে হাদিয়া বিতরণ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

শ্রীধরপাশায় রমজান উপলক্ষে দেওয়ান মহসিন উদ্দীন এর উদ্যোগে হাদিয়া বিতরণ
হুমায়ূন কবীর ফরীদি##
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মহসিন উদ্দীন এর উদ্যোগে ও দেওয়ান ফাউন্ডেশনের সৌজন্যে হত-দরিদ্র মানুষের মধ্যে হাদিয়া বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের দেওয়ান বাড়ী নিবাসী যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মহসিন উদ্দীন উদ্যোগে ও দেওয়ান ফাউন্ডেশনের সৌজন্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মহসিন উদ্দীনের উদ্যোগে দেওয়ান ফাউন্ডেশনের সৌজন্যে দেওয়ান রুমেন উদ্দীন এর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ৩ রা মার্চ রোজ বুধবার দুপুরে দেওয়ান বাড়ীতে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও উমরাহ মিয়া কোরেশি ফাউন্ডেশনের চেয়ারম্যান  যুক্তরাজ্য প্রবাসী হাবিব আলম কোরেশির সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা সাইফুর রহমান সাজোওয়ার এর পরিচালনায় হতদরিদ্র মানুষের মাঝে হাদিয়া বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হাফিজ হাম্মাদ আহমেদ সাদীর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন।
আরোও বক্তব্য রাখেন, মাষ্টার কুতুবউদ্দিন ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবীর।
বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা সাইফুর রহমান সাজোওয়ার।
আলোচনা পর্ব শেষে শতাধিক হতদরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল খালিক, তরুণ সমাজ সেবক সালমান আলম, ইব্রাজ মিয়া, রেজা মিয়া ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ