জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ – আসনের সংসদ সদস্য মোঃ কয়ছর আহমেদ। এবং উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সফল সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ ২ রা মার্চ দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ এর মেরামত কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ভোরাখালী বাজারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, সাংবাদিক শাহজাহান মিয়া, কৃষক সুজন মিয়া ও আলাল হোসেন প্রমূখ।
পরিদর্শনকালে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী কর্মকর্তা মোঃ শেখ ফরিদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, কৃষক আলা- আমীন, সুহেল আহমদ ও রেজাউল হক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ