জগন্নাথপুরে ভারতীয় ১৪৩ বোতল মদ উদ্ধার 

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

জগন্নাথপুরে ভারতীয় ১৪৩ বোতল মদ উদ্ধার 
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের পল্লী থেকে ভারতীয় ১শত ৪৩ বোতল মদ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য থানা হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা নোয়াপাড়া গ্রাম নিবাসী মৃত হোসেন নূর এর পরিবার এর লোকজন সিলেট শহরে বসবাস করে আসছেন। তাই দীর্ঘদিন ধরে গ্রামের বাড়ীতে রাসেল নামক একজন বসবাস করে আসছে। বিশেষ প্রয়োজনে মৃত হোসেন নূর এর ছেলে সুজন ও মেয়ে জামাই রুহুল আমীন ১ লা মার্চ দুপুরের দিকে গ্রামের বাড়ী শ্রীধরপাশা নোয়াপাড়া গ্রামে এসে নিজ ঘরের তালা খুলে ঘরের ভিতরে ঢুকে  তিনটি বস্তাবন্দী অবস্থায় দেখতে পেয়ে বস্তার মূখ খুলে দেখতে পান ভারতীয় মদ এর বোতলে বস্তা ভর্তি রয়েছে। তৎক্ষনাৎ উনারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশা-পাশি স্থানীয়দের অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১শত ৪৩ বোতল মদ উদ্ধার করেছে। এই সময় এলাকার সচেতন যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য থানা হেফাজতে রয়েছে। এই মাদকদ্রব্যের সাথে জড়িত মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম  বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য থানা হেফাজতে রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মাদকদ্রব্যের সাথে জড়িত মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ