হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৮ শে ফেব্রুয়ারী রোজ শনিবার জগন্নাথপুর উপজেলা সদরস্থ হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে জগন্নাথপুর পৌর সভার ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মাওলানা মোঃ আরশ আলীর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাখপুর উপজেলা ছাত্রদল এর আহবায়ক মামুনুর রশীদ মামুন, শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম উদ্দিন, মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আখলুল করিম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, তখবুর হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমদ বিএনপি নেয়া সৈয়দ রুপন আলী, মাহিন মিয়া, সুজন সহ সহ সহাশ্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।