অতীতে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছিল,এটা যেন ভবিষ্যতে না হয় সে জন্য সতর্ক আছি – সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অতীতে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছিল,এটা যেন ভবিষ্যতে না হয় সে জন্য সতর্ক আছি – সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি বলেছেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান  সব সময় খোঁজ খবর রাখছেন। আর আমরা দায়িত্ব নিয়ে দুর্নীতি মুক্ত করে বাঁধ গুলো সুন্দর ভাবে হয়ে আমাদের অঞ্চলটা টিকে থাকে সেই দিকে নজর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পরিদর্শনের সময় আরও বলেন, সবাই মিলে সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ দুর্নীতির কারণে ভেঙে পরবে না। এবং দুর্নীতির কারণে যেন আমাদের বদনাম না হয় তার জন্য সবচেয়ে বেশী সতর্ক আছি। তার জন্য সবার সহযোগী প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, খাল খনন, খাল পুনঃখনন, নদী, হাওর ও ড্রেজিং খনন, পাশা পাশাপাশি বাঁধ দেয়া ও আমাদের  খুবই প্রয়োজন এবং জনগুরুত্বপূর্ণ। সকল কাজ সাধারণ মানুষের জন্য  গুরুত্বপূর্ণ ও জনস্বার্থে, আমরা পাহারাদের ভূমিকায় আছি জনস্বার্থ এই কাজ গুলো ত্বরান্বিত করবো। নদী খনন অব্যাহত আছে যেখানে নেই নতুন করা নেয়া হবে।

বাঁধ নির্মাণে অনিয়ম ও সময় মত বাঁধের কাজ না হওয়া নিয়ে তিনি বলেন, অতিথেও এমনিও হয়েছে তাই এবার আমরা দায়িত্বশীলতার সাথে কাজ করছি আর সে জন্যই আমরা এসেছি সরজমিন দেখতে। যাতে নীতিমালা অনুযায়ী হয় বাঁধ৷ বাঁধ হবে বাঁধ নির্মাণের টাকা পাবে। নিশ্চিততা দিচ্ছি টাকা পাবে। আর কাজটা হয়েছে তা আমাকে নিশ্চিত করতে হবে।এসময় তিনি আরও জানান, বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়ে ছিলো, এটা যেন ভবিষ্যতে না হয় আর জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি, আমাদের ডিপার্টমেন্টের লোকজন সতর্ক আছেন। সেই কাজ সত্যতার সাথে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার হাওরে ফসল রক্ষা ডুবন্ত বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে উপরোক্ত কথা গুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ- ৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সহ অন্যান্যরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ