সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান

 

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় ও তাঁদের সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
২২ শে ফেব্রুয়ারী রোজ রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৫টি আসনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
​অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন।
​সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াস মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব জাকির হোসেন পিপিএম। এছাড়াও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে অংশ নেন।
​সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াস মিয়া নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “সুনামগঞ্জের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, আপনাদের নেতৃত্বে এই জেলা উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে।
​নবনির্বাচিত সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে জেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে হাওর অঞ্চলের কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা খাতের উন্নয়নে প্রশাসনকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। পুলিশ সুপার জনাব জাকির হোসেন পিপিএম জেলার নিরাপত্তা ও মাদক নির্মূলে সংসদ সদস্যদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
​মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রধান করেন।অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ