প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ চিন্তা করলে হবে না। দেশকে বদলাতে হবে। কর্মক্ষেত্রে সততা ও ন্যায় পরায়নতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তা না হলে দেশকে বদলানো যাবেনা। দুর্নীতির করাল গ্রাসে দেশ অনেক পেছনে চলে গেছে। এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে সমস্যা আছে, সমাধানে আন্তরিক ভাবে কাজ করতে হবে। এক কথায় এখন মুখে কথা বলার সময় নয়। শুধু কাজ আর কাজ চাই।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেছেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.কৃপেশ রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) পরাগ হায়দার, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শাহাব উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো.আবদুল হাকিম, জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচী, জগন্নাথপুর উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শাহ আলম,জগন্নাথপুর উপজেলা প্রোগামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীব, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ আলী ভূইয়া, জগন্নাথপুর মডেল মসজিদের ল পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির, সদস্য রিয়াজ রহমান সাংবাদিক শাহজাহান মিয়া, ও সাংবাদিক আবদুল ওয়াহিদ প্রমূখ।
মতবিনিময় সভা শেষে একই স্থানে দ্বিতীয় সভায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভিক্ষুকদের মাঝে নগদ টাকা ও উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার সহ নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest