প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আবু হোরায়রা সাদ মাষ্টার, পুলিশ অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পল্লী সঞ্চয় ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম, জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো: হুমায়ুন কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান মিয়া, ইকবাল হোসাইন, শাহ ফুজায়েল আহমদ, কাঞ্চনশিখা একাডেমির পরিচালক কুশোল কান্তি রায়সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা প্রদান করেন যাতে প্রস্তুতিমূলক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়। সভায় শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ নিরাপত্তা ও সৌজন্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানগুলো স্থানীয় জনগণ, শিক্ষার্থী, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest