প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ইউএস বি ডেস্কঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এয়োদশ জাতিয় সংসদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।আজম১৮ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় সাভারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সাক্ষরের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত করবেন।জানা যায়, এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest