প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে ১৬ই ফেব্রুয়ারি রোজ সোমবার অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু জামাল হোসাইন এর সভাপতিত্বে ও শিক্ষক হ্যাপী বেগম এর পরিচালনায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আবুল বশর মোহাম্মদ ইয়াহিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজিমুল ইসলাম লিলু, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ খায়রুল ইসলাম, তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ শফিক মিয়া ও তরুণ সমাজ সেবক মোঃ কামাল হোসেন লিলু। এবং সমাপনী বক্তব্য রাখেন, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল অনুষ্ঠান এর সভাপতি মু জামাল হোসাইন।
এতে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, শিক্ষক রিপন মিয়া, তাসলিমা বেগম, মাইশা বেগম, মোঃ শাহীদূর হোসেন ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

পরিশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest