প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ছাত্র ছাত্রীদের আয়োজনে ১ লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বসন্ত বরণ উপলক্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নাচ-গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে রকমারি পিঠার ৬টি স্টল বসে।

এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু.জামাল হোসাইন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। এবং পরিশেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক রিপন মিয়া, হ্যাপি বেগম, তাসলিমা বেগম, মাইশা বেগম, মোঃ শাহীদূর হোসেন ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest