আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন সিইসি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন সিইসি

 

ইউএস বি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ১১ ফেব্রুয়ারী রোজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন সিইসি। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানাবেন তিনি।
এ ছাড়া দেশজুড়ে নির্বাচনীসামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি কথা বলবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরবেন। একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছিলেন।
সূত্র: কালবেলা .কম

এ সংক্রান্ত আরও সংবাদ