পর্তুগালে জগন্নাথপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

পর্তুগালে জগন্নাথপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া 
 জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর শহরের হরিহরপুর গ্রাম নিবাসী পর্তুগাল প্রবাসী কামরুল ইসলাম (৪০) পতুর্গালে সিমেন্টের বস্তা মাথায় পড়ে বিগত ৩ রা ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আত্বীয় স্বজন ও পতুর্গালে বসবাসরত বাঙালিদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।জানা গেছে, সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌর শহরের হরিহরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে কামরুল ইসলাম(৪০) চার বছর আগে পরিবারে স্বচ্ছলতা আনতে পতুর্গাল পাড়ি জমান। সম্প্রতি তিনি পতুর্গালের মাদেইরা পনছিয়াল শহরে কাজের জন্য যান। সেখানে পরিচিত একজনের বাসায় খাওয়া ধাওয়া করে ৩ ফেব্রুয়ারিতে রোজ মঙ্গলবার কর্মস্হলে যোগদিতে গেলে পথিমধ্যে সিমেন্টের বস্তা মাথায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এই খবর পেয়ে নিহত পরিবারে শোকের মাতম চলছে এবং আত্বীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পতুর্গালে বসবাসরত জগন্নাথপুরের বাসিন্দা রানু মিয়া ও  সুহেল হাসান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,মর্মান্তিক এ মৃত্যুতে সেখানে বাঙালি কমিউনিটির মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
নিহত কামরুল ইসলামের ভাই নজরুল ইসলাম জানান,আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আমার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।আমরা বাকরুদ্ধ।
জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিকুল হক জানান, অনেক স্বপ্ন নিয়ে কামরুল ইসলাম পতুর্গালে গিয়েছিল।সেখানে তাঁর নির্মম মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ