সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, স্বতন্ত্র সহ নির্বাচনী মাঠে সাত প্রার্থী

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, স্বতন্ত্র সহ নির্বাচনী মাঠে সাত প্রার্থী

 

ছবি সংগৃহীত
হুমায়ূন কবীর ফরীদি##

ত্রয়োূশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনে স্বতন্ত্র সহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি সালের ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ২১ জানুয়ারী রোজ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক ও জেল নির্বাচন কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই আসনে সাত জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হচ্ছেন, বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ ( ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী (রিকশা), খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি), এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসনে ( তালা ), মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) ও হোসাইন আহমদ (ফুটবল)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি ) মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াতের আলোচিত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান। এদিকে ১০ দলীয় জোটে সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী সমঝোতা না হওয়ায় উন্মুক্ত নির্বাচন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম ও খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ।
উল্লেখ্য, মর্যাদাপূর্ণ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭১১ জন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৩ শত ৮৯ জন, পুরুষ ভোটার ৭৫ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার ৭৬ হাজার ১৩১ জন। শান্তিগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ১শ জন, পুরুষ ভোটার ৭৮ হাজার ৬১৪ জন এবং নারী ভোটার ৭৫ হাজার ৪৮৪ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।

#বার্তা প্রেরক#
হুমায়ূন কবীর ফরীদি
মোবাইল নাম্বার -০১৭১৭৯৩১৬৫৮
তারিখ -২১/০১/২০২৬ ইং

এ সংক্রান্ত আরও সংবাদ