প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে “মরমি কবি রাধারমণ দত্তের জীবন ও সাধনা ” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপ-মহাদেশ তথা বিশ্বের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী গীতিকবি ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আয়োজনে ১০ নভেম্বর রোজ সোমবার বাদ মাগরিব জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইনসট্রাক্টর কর্মকর্তা আহসান হাবিব এর পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান এর সমাপনী দিন মরমি কবি রাধারমণ দত্তের জীবন ও সাধনা ” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
আলোচক, এমসি কলেজ সিলেট এর উপাধ্যক্ষ (অবঃ) লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা ও লেখক ও গবেষক পিটিআই সুনামগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন , জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গীতিকার মোঃ আছকির আলী, শিক্ষক ও গীতিকার মোশাররফ হোসেন, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, প্রভাষক আব্দুর রউফ, বিশিষ্ট সমাজ সেবক জিলু মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, সামছুল ইসলাম, ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু লেইছ, সমাজ সেবক ও কেশবপুর বাজার ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সমাজ সেবক ও ব্যবসায়ী লায়েক আলী, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ সহ জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা পর্ব শেষে গুনীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও শিল্পীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
উল্লেখ্য, গতকাকল ৯ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরমি লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচী ১০ নভেম্বর দিবাগত রাতে সম্পন্ন হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest