প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে মরমি কবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন ।
উপ-মহাদেশ তথা বিশ্বের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী গীতিকবি ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আয়োজনে ৯ নভেম্বর রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীন ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাল এর যৌথ পরিচালনায় দুই দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, এই অনুষ্ঠানের উদ্বোধক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন , জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা ইনসট্রাক্টর কর্মকর্তা আহসান হাবিব।
স্বাগত বক্তব্য রাখেন, লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আহবায়ক কমিটির সদস্য সচিব স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দ নূর।
পরে সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাকল ৯ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরমি লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচী আজ ১০ নভেম্বর দিবাগত রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest