প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর এর আয়োজনে র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর এর আয়োজনে ১ লা নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামন থেকে এক বিশাল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহের সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীন ও শিক্ষক অনন্ত পাল এর পরিচালনায় উপজেলা পরিষদস্থ রাধারমণ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর ফায়ার সার্ভিস সেন্টার এর অফিসার মোর্শেদুল আলম, সমবায় সমিতি সংশ্লিষ্ট কামরুল হাসান লিটন, রোকন মিয়া, নুরুজ্জামান ও আশরাফুল হক প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, মোঃ আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
আলোচনা পর্ব শেষে বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত গান পরিবেশেন করেন বাউল শিল্পী মোঃ বাবুল মিয়া।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest