প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
পর্তুগালে শামীম হোসেন (৩৫) নামে প্রবাসী বাংলাদেশি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সেতুবাল জেলার কোস্টা দা কাপারিকায় এ ঘটনা ঘটে।
নিজ কর্মস্থলের সামনে রাখা সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শামীম হোসেনের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। তিনি দেশটিতে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করতেন।
জি.এন.আর পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন ব্যক্তিগত সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং ফাস্ট ফুডের দোকানের সামনে সাইকেল রাখতেন। ঘটনার দিনও দোকানের সামনে নিজের সাইকেলটি রাখেন। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা (জি.এন.আর) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সুত্রঃ সমকাল অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest