প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ করা হয়েছে।
দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারাদেশকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ শোকজ জারি করেছেন সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত।
তবে রবিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত সেটি তার হাতে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
নোটিশে তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাবের নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest