প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ৩১শে আগষ্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায় জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মাতৃদুগ্ধ ও শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডাঃ তানজিম হোসেন, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, মীরজাহান মিজান, হুমায়ূন কবীর ফরীদি, মুকিম উদ্দিন, আলী আজগর ইমন, আমিনুল হক শিপন, আলী জহুর, তৈয়বুর রহমান ও বাবুল কবির প্রমূখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest